Posts

Independence Day

স্বাধীনতা বন্ধ ঘরের ওপারে জল পড়ে টুপ টুপ...  কাঠফাটা রোদে কাঁধে ঘরাঞ্চি লাগিয়ে  খিস্তি খাচ্ছে লেবারদাদা...  দেখি আধফোঁটা ফুলে রক্ত জমে আছে একটা হিংস্র নোখের আঁচড়, দুপয়সার শুয়োরের দল হেঁটে বেড়াচ্ছে   মানুষমুখো মাস্ক লাগিয়ে...   ফুটপাথে বেহুস হয়ে পড়ে আছে ছোট্টু -   জলপট্টি দেবার কেউ নেই...   চারিদিকে যত তোবড়ানো মুখগুলো ভেসে বেড়াচ্ছে   পকেটে ছুড়ি গুঁজে অথবা রিভলবার... আর ঘরের ভেতর? "দোল দোল দুলুনি   রাঙা মাথায় চিরুনি..." সেসব তো অতীত...!! যখন ওই চার বছরের শিশুর কান্নার আওয়াজটা   ঘরের ভেতর থেকে ছড়িয়ে পড়ে সারা বিশ্বে   তখন মনে হয় -   "স্বাধীনতা" শব্দটাকে মিউজিয়ামে রেখে আসি,   মাঝে মাঝে প্রেমিকাকে নিয়ে দেখে আসব   দশটাকার টিকিট কেটে...                                                                   ...

Sorbitrate

Image